Sunday, February 3, 2019

প্রতিদিন আপনার ঠিক কি পরিমান পানি পান করা উচিত!


আমাদের বিরক্তিকর স্বাস্থকরী নির্দেশনা গুলোর মধ্যে পর্যাপ্ত পানি পান করা অন্যতম। পর্যাপ্ত পানি পান করা আমাদের স্বাস্থ্যকর অভ্যা এটা জানার পরেও অনেকে এটা পালন করে না তার কারন হতে পারে, পানি পান করার পরিমান বাড়িয়ে দিলে ঘন ঘন প্রস্রাবের বেঘ ধরে। তাহলে কি দাড়াল? প্রতিদিন কি পরিপান পানি আপনি পান করবেন? এবং কিভাবে বুঝবেন যে, প্রতিদিন আপনি পর্যাপ্ত পানি পান করছেন? চলুন বিস্তারিত দেখে নেই.....


বিশেষজ্ঞদের মতে আমাদের আসলে কি পরিমান পানি পান করা উচিত।

আপনি হয়তো শুনে থাকবেন যে, প্রতিদিন আমাদের কমপক্ষে ৮ গ্লাস পানি পান করতে হবে। এটা দুই লিটার বোতল ভর্তি করার জন্য যথেষ্ট, এমনকি যারা অনেক বেশি পান করে তাদের জন্যও কঠিন। কিন্তু এই গুরুত্বপূর্ন উপদেশ আমাদের একটু বিভ্রান্তির সৃষ্টি করতে পারে।
জেসিকা ফিশম্যান লেভিনসন, এম.এস.আর.ডি., সি.ডি.এন, পুষ্টি পরামর্শক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, তার মতে একজন মানুষের পানি পানের প্রয়োজনীয়তা নির্ভর করে তার বয়স, লিঙ্গ, কর্মদক্ষতা এমনকি সে কোথায় বাস করে তার উপর। তাই দিনে আপনি কতটুকু পানি পান করবেন তা ঠিক করবে ঐ দিন আপনি কি করছেন, কি খাচ্ছেন এবং পান করছেন তার উপর। ঔষধ কোম্পানীর মতে একজন মহিলাকে দিনে ২.৭ লিটার (১১ কাপ) পানি পান করা উচিত।

প্রতিদিনের পানি পানে আপনি কোন কোন বিষয়কে বিবেচনায় নিবেন।

শুধুমাত্র পরিষ্কার পানিকেই নয়, সকল তরল জাতীয় খাবারকেই বিবেচনায় রাখতে হবে। এখানে এক গ্লাস পানি থেকে শুরু করে, এক কাপ কফি এবং সকল প্রকার জলীয় খাবার।
যদি আপনি আপনার শরীরে চাহিদাকে বুঝতে পারেন- তাহলে যখন আপনার তৃষ্ণা লাগে পানি পান করুন, যখন আপনার ক্ষুধা লাগে খেয়ে নিন, তবেই আপনার শরীরের চাহিদা পূরণ হবে। তাই দিনে ৮ গ্লাস পানি করতেই হবে এই ধারনা থেকে বের হয়ে উপরোল্লেখিত বিষয়ের আলোকে চিন্তা করুন। 

মায়ো ক্লিনিক এর মতে, ৮ গ্লাস তরল পানের সঠিকতা কেবল, পানির মধ্যে সীমাবদ্ধ নয় বরং অন্যান্য পানীয় এর মধ্যে ধর্তব্য, যেমন দুধ, চা, এবং জুস। লিবিনসন এর মতে ক্যালরি ছাড়া শরীরে জলীয় পূরনের ভাল উপায় হলো পানীয় জ্বালানী- ফল, ভেষজ, চিনি ছাড়া চা এবং পরিষ্কার পানি।

প্রতিদিনকার পানি পান আপনার ডায়েট প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে।
লিবিনসন এর মতে, আমাদের শরীর ভিবিন্ন প্রকার খাদ্য থেকেও পানি গ্রহন করে। অনেক ফল  ও শাক-সবজি আছে যেগুলোতে প্রচুর পানি থাকে।  উচ্চ জলীয় আছে এরকম ভাল ফল যেমন- তরমুজ, শসা,  লেটুস পাতা, টমেটো, স্ট্রবেরী, কমলা এবং জাম্বুরা। এমনকি সুপ, জেলী, এবং আইস পপকেও তরল হিসেবে বিবেচনা করা হয়।
    কিছু কিছু  খাবার আছে যেগুলো আপনার পানি পানের পিপাষা বাড়িয়ে দিতে পারে। লিবিনসন বলেন মূত্রবর্ধক খাবার যেমন এলকোহল এবং এসপ্যারাগাস আপনার পানি গ্রহনের মাত্রা বাড়ি দিতে পারে। আপনি যদি উচ্চ ক্ষারযুক্ত খাবার খান আপনার শরীর অধিক পানি শোষন করে ফলে আপনার তৃষ্ণা বেরে যায়। আমাদের পরিপাকতন্ত্রকে সচল রাখতে অধিক তরল গ্রহনের বিকল্প নেই।

No comments:

Post a Comment

Featured Post

Importance of Eating fruits?

From the ancient of human history people are eating lots of fruits. Mankind was basically nomad. They are harvesting fruits from different f...